ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

রাজশাহীর আড়ানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শাহিন হোসেন নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাজশাহীর আড়ানী রেল ক্রসিংয় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।


নিহত শাহিন হোসেন নাটোর সদরের আমহাটি এলাকার নাজিম উদ্দিনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন শাহিন হোসেন নিজ বাড়ি থেকে আড়ানীর দিকে যাচ্ছিলেন। পথে দুপুর আড়াইটার দিকে তিনি আড়ানী-পুঠিয়া সড়কের পৌঁছালে আড়ানী রেল ক্রসিংয়ে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের সাথে ধাক্কা লাগে।


এতে মোটরসাইকেল চূর্ণবিচূর্ণ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।


এ ব্যাপারে আরও জানতে চাইলে আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ের গেটম্যান লায়েব উদ্দিন জানান, একটি মালবাহী ট্রেন রাজশাহীর দিকে আসছে দেখে গেট নামিয়ে দেওয়া হয়। এর মধ্যে ট্রেনের অর্ধেক অংশ গেট পার হয়ে যায়। এ সময় গেটে বাঁশ নামানো দেখেও মোটরসাইকেল আরোহী দূত গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন।


এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গেটের তলা দিয়ে এসে চলন্ত ট্রেনে আছড়ে পড়েন। এতে মোটরসাইকেল চূর্ণবিচূর্ণ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑